র‍্যাগ ডে‘র নামে অশ্লীলতা বন্ধে মাউশির নির্দেশ

নিউজ ডেস্ক: র‍্যাগ ডে’র নামে অশ্লীলতা ও অবৈধ কার্যকলাপ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। হাইকোর্টের রিট পিটিশন রায়ের নির্দেশে মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে ১৪ আগস্ট (রোববার) এ সংক্রান্ত একটি নির্দেশনা অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষ, উপপরিচালক, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। নির্দেশনায় […]

» Read more

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবার পাবে ২ লাখ টাকা

নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত হ্ওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। এর আগে, সোমবার (১৫ আগস্ট) পুরান ঢাকার চকবাজারের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ সময় […]

» Read more

লঞ্চের ভাড়া বাড়লো ৩০ শতাংশ

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া ৩০ শতাংশ সমন্বয় (বৃদ্ধি) করে পুনর্নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার নওজানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ […]

» Read more

বেকারত্ব দূরীকরণে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট, শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহের গ্রীন পার্ক রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ময়মনসিংহ ডিভিশনাল অফিসের জিএম শাহজাহান মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফুজ্জামান আমজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি […]

» Read more

রাজধানীতে গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। […]

» Read more

একই ম্যাচে দুই দলের কোচই দেখলেন লাল কার্ড

স্পোর্টস ডেস্কঃ চেলসি বনাম টটেনহামের ম্যাচটিকে এখন পর্যন্ত লীগের সবচেয়ে জমজমাট ম্যাচ হবে বলে ধরা হচ্ছি এবং হয়েছেও তাই। স্ট্যামফোর্ড ব্রীজে দারুণ এক ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে। তবে মাঠের হিসেব নিকেশ ছাপিয়ে আলোচনায় দুই দলের কোচ। ঘরের মাঠে প্রথমার্ধেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয় চেলসি। দলটি যায় ১-০ গোলের লীড নিয়ে। অবশ্য বিরতি থেকে ফিরেই গোল শোধ করতে মরিয়া […]

» Read more

জাতীয় শোক দিবস আজ

নিউজ ডেস্কঃ আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে কিছু বিপথগামী সেনাসদস্য ধানমন্ডির বাসভবনে স্বাধীনতারস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। তাদের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগমফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখরাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি […]

» Read more

তিমি কি আত্নহত্যা করে?

তাসনিম ইলিন ইসলাম: তিমি আত্মহত্যা করে কিনা এই তথ্য নিয়ে এখনও মতবিরোধ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। তিমিরা সাধারণত দলে চলাফেরা করে। এছাড়াও পুরুষ ও নারী সঙ্গীরা একসঙ্গেই চলাফেরা করতে পছন্দ করে। কিন্তু, অনেকসময় দেখা যায়, একজন সঙ্গী কোনোভাবে মারা গেলে অপর সঙ্গীর মৃত্যু হয়। আবার এমনও হয় যে, দলের নেতা মারা যাওয়ার পর, দলের সব তিমির মৃত্যু হয়েছে। এমনি একটি ঘটনা […]

» Read more

বিশ্বর‍্যাংকিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্সের ২০২২ এর দ্বিতীয় সংস্করণ (জুলাই) অনুযায়ীবাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বর‍্যাংকিং এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৩১৯। র‍্যাংকিং এ প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৬৮। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পেছনে ফেলে এই স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি […]

» Read more

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্কঃ নাটোরে পুলিশের ভয়ে জুয়ার আসর থেকে পালানোর সময় পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় শামসুল আলম (৪৫) নামের এক চাব্যবসায়ী। একদিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের একটি পুকুর থেকেমরদেহটি উদ্ধার করা হয়। শামসুল উক্ত এলাকায় স্থানীয় বাজারে চায়ের দোকান করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৩ আগস্ট) […]

» Read more
1 2 3 4 5 6 7