শিক্ষকদের দাবি না মানলে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুমকি

ঢাবি প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবি না মানলে বাংলাদশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রোববার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আমরা আমাদের মর্যাদা রক্ষার […]

» Read more

জাবি শিক্ষক সমিতির ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। রোববার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল সোমবার থেকে ২ জানুয়ারি (শনিবার) পর্যন্ত এ কর্মবিরতি পালন করবে শিক্ষকরা। তবে ভর্তি […]

» Read more

অবশেষে খোলা থাকছে রাবির হল

রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলনের একপর্যায়ে বিকেল ৫টার দিকে হল খোলা রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক প্রফেসর শিউলি শামিম শান্তা এ ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ, শিক্ষক সমিতি, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার […]

» Read more

শীতের উষ্ণতা পেল ‘পাঠশালা একুশ’ এর ১০০ শিক্ষার্থী

সিকৃবি প্রতিনিধি: ‘শিকড়’ এর অর্থায়নে ‘পাঠশালা একুশ’ এর ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘শিকড়’ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১ ঘণ্টা ধরে চলে এই বিতরণ কর্মসূচী। ‘পাঠশালা একুশ’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ তরুণীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করে। নিয়মিত পাঠদানের পাশাপাশি তারা […]

» Read more

রংপুরের পাঁচ উপজেলার ৭৩ শতাংশ পরিবারে বিদ্যুৎ নেই!

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: প্রতি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌছানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করলেও এখনও অনেকের কাছেই বিদ্যুৎ অধরা। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর পাঁচ উপজেলার ৭৩ দশমিক ৭০ শতাংশ পরিবারে এখনও বিদ্যুৎ সুবিধা নেই। তবে গত চার মাসে এই সমিতির আওতায় প্রায় ২০ হাজার সংযোগ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ […]

» Read more

সিকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রোববার শুরু হয়েছে। এদিন সকাল ৯টা থেকেই মূল মেধা তালিকা থেকে আসা শিক্ষার্থীরা কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তি কমিটির নির্ধারিত বুথে রিপোর্টিং শুরু করেন। এরপর বাঁধন সিকৃবি শাখার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থিদের ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়। ভর্তিচ্ছুরা পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট অনুষদে ভর্তি হতে পারছেন। ভর্তি কার্যক্রম বিকাল ৫টা […]

» Read more

স্পোর্টস লিডারশিপের ট্রেনিং নিতে পবিপ্রবির কর্মকর্তার দক্ষিণ কোরিয়া গমন

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধি: ট্রেনিং নিতে দক্ষিণ কোরিয়া গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। ২৭ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করেন। স্পোর্টস লিডারশিপের উপর ইন্ট্যারন্যাশনাল স্পোর্টস ডিপ্লোমেসীর প্রথম ইনটেনসিভ টেনিং এ অংশ নিতে তিনি ছাড়াও বাংলাদেশ থেকে আরো ২ জন এ সুযোগ পেয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন ও কোরিয়া ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে সিউলের ড্যানকোক […]

» Read more

গ্রেড ও মর্যাদা রক্ষা করে গেজেট প্রকাশের দাবি রাবি শিক্ষক সমিতির

রাবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা রক্ষা করে সুস্পষ্ট ঘোষণাসংবলিত গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় তারা আরো কয়েকটি দাবি জানান। তাদের দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনকাঠামো পুনঃনির্ধারণ করে সকল সিলেকশন […]

» Read more

গ্রেড বৈষম্যের প্রতিবাদে ‘ব্রি’ ও ‘বারি’র বিজ্ঞানীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: ৮ম জাতীয় বেতন স্কেলে বিজ্ঞানীদের চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সাথে বিজ্ঞানীদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি)-এর বিজ্ঞানীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ (২৭ ডিসেম্বর) দুপর ১২.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত ব্রি ও বারি‘র মহাপরিচালকের অফিসের সামনে অবস্থান নেন বিজ্ঞানীরা। আগামী ৩০ তারিখ পর্যন্ত উক্ত কর্মসূচী […]

» Read more

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার একডালা এবং গুরুদাসপুর উপজেলার পুরানপাড়া এলাকায় পৃথক এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার একডালা গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন এবং গুরুদাসপুরের বামনকোলা গ্রামের জমিন ফকিরের ছেলে জমসেদ আলী। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, শনিবার রাতে ইটভাটা শ্রমিক জাকির হোসেন […]

» Read more
1 2