বাকৃবিতে পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্ধিত অংশ চাষী ভবনে শনিবার সকাল থেকে পানির সরবরাহ বন্ধ থাকায় ও নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যায় রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভ করে ওই হলের ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম ও হলের প্রভোস্ট অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সুরাহা করেন। জানা যায়, ২০১৫-১৬ […]

» Read more

নাটোরে সামাজিক বনায়নের গাছ বিক্রিতে অনিয়ম

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের তেবাড়িয়া এলাকায় সামাজিক বনায়নের ২৬৬টি গাছ বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অনিয়মের কারনে শনিবার বিকেলে সুবিধাভোগিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাকি গাছগুলো কাটা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তবে বন বিভাগের কর্মকর্তারা দাবী করেছেন নিয়ম মেনেই টেন্ডারের মাধ্যমে গাছগুলো […]

» Read more

ইরি-বোরো রোপণে ব্যস্ত নওগাঁর কৃষক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইরি-বোরো ধান লাগানোর মৌসুম চলছে। আর তাই শীতের তীব্রতা উপেক্ষা করেই ইরি-বোরো লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। আবহাওয়া অনুকূলে থাকা ও বাজারে কৃষি উপকরণ (সার, তেল) পর্যাপ্ত থাকায় ইরি-বোরো আবাদে তেমন সমস্যা হচ্ছে না। তবে ধানের দাম বাড়ানোর দিকে সরকারের সুদৃষ্টি দেয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ১ […]

» Read more

সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ

ক্রিড়া প্রতিবেদক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ প্রথম স্বর্ণের দেখা পেয়েছে। রোববার মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার পদক প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ একটি রৌপ্য ও বেশ কয়েকটি ব্রোঞ্জ জিতেছল। আর দ্বিতীয় দিনে এসেই স্বর্ণের দেখা পেল লাল-সবুজের কোনো প্রতিযোগী। শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। রোববার ভারোত্তোলন […]

» Read more

অবশেষে আনুশকা কোহলির ব্রেকআপ

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আনুশকা শর্মা ও ইন্ডিয়ান ক্রিকেটের হার্ডহিটার ব্যাটসম্যান বিরাট কোহলির প্রেমের সম্পর্ক ভাঙ্গনের জোরালো গুঞ্জন ফলাও করে প্রকাশ হচ্ছিল ভারতের প্রথমসারির গণমাধ্যম গুলোতে। তবে এবার আর রাখঢাক নয়, নিশ্চিত ভাবেই জানা গেল আনুশকা বিরাটের ব্রেকআপ ব্যাপারটি। বলিউড লাইফ ডট কমের বরাত দিয়ে এও জানা যায়, দুজনে এখনো কোন সরাসরি বক্তব্য না দিলেও সম্প্রতি […]

» Read more

তানোরের প্রকৃতিতে আগাম বসন্ত বার্তা

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: দহে কবি! নীরব কেন -ফ্লাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?- বসন্তকে বরণ করে নেওয়ার আকাঙ্খা কবির থাক বা না থাক রাজশাহীর তানোরের প্রকৃতিতে এরই মধ্যে বসন্তের আবহ শুরু হয়েছে। ঋতুরাজ বসন্তের ছোঁয়া যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। উপজেলা জুড়ে প্রকৃতির চিরাচরিত স্বভাব অনুযায়ী বন-বনান্তে কাননে কাননে পারিজাতের রংয়ের কোলাহলে ভরে উঠেছে […]

» Read more

নওগাঁয় নতুন কয়লা খনির সন্ধান

মো. খালেদ, নওগাঁ প্রতিনিধি: উত্তরাঞ্চলের বৃহৎ জেলা নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর এলাকায় একটি নতুন কয়লা খনির সন্ধানে নেমেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। এরই মধ্যে তাজপুরে একটি নিরীক্ষা কূপ খননের প্রস্তুতিও সম্পন্ন করেছে জিএসবি’র লোকজন। সংশ্লিষ্টরা জানান, ২০১৪-১৫ সালে সান্তাহার, তিলকপুর, বদলগাছী ও আক্কেলপুর এলাকায় জিএসবির এক ভূ-তাত্ত্বিক জরিপে তাজপুরে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়। সেই সম্পদের […]

» Read more

কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন ভোর’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার পাত্রখাতা গ্রামের সামছুল হকের বাড়িতে এক হাজার দুঃস্থ ও গরিব মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভোর’র চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। […]

» Read more

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসব শুরু

আবদুল্লাহ আল মামুন নিলয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘দৃষ্টিজুড়ে স্বপ্নশিখর, যুগান্তরের গান’ এই শ্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের এগার দিন ব্যাপী ‘তিন যুগ পূর্তি উৎসব- ২০১৬’ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়। র‌্যালিটি নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার পর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সন্ধা […]

» Read more

শেকৃবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল জাবের, শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক এক উন্মুক্ত সেমিনার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাব ও বিসিএস কনফার্ম এর যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সেকেন্দার আলী, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি […]

» Read more
1 2