ব্লাক বেঙ্গল ছাগল পালনে রাসেদার ভাগ্যের পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: হরিনারায়নপুর মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের একটি গ্রাম। রাসেদা এই গ্রামে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধী (এক পাঁ) একজন মহিলার নাম। পেশায় গৃহিণী। একমাত্র সন্তান, স্বামী ও মাকে নিয়ে তার ছোট্ট সংসার। স্বামী দিনমজুর স্থানীয় শঠিবাড়ি বাজারে চায়ের দোকানে তার কাজ। বর্তমানে রাসেদা পরিবারের সবাইকে নিয়ে সুখের স্বপ্ন দেখছে। একসময় ছিল যখন তার জীবন থেকে স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছিল। দারিদ্রতা, […]

» Read more

ফিউচার এগ্রি কনটেস্টে চ্যাম্পিয়ন বাকৃবির তন্ময়, আসিফ ও জাকিয়া

মো. আব্দুর রহমান, বাকৃবি: ৬ টি বিভিন্ন কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসিআই কম্পানির প্রযোজনায় ব্যবসা পরিকল্পনার উপর প্রতিযোগিতা ‘ফিউচার এগ্রি এন্টারপ্রেনার কনটেস্ট ২০১৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে তন্ময় কুমার ঘোষ, আসাদুজ্জামান আসিফ ও জাকিয়া ফেরদৌস। তন্ময় ও জাকিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং আসিফ ভেটেরিনারি অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী। ‘ফিউচার এগ্রি এন্টারপ্রেনার […]

» Read more

বাংলাদেশে জিকা ভাইরাসের সন্ধান!

নিউজ ডেস্ক: এক বাংলাদেশির সংরক্ষিত পুরনো রক্তের নমুনায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা জিকা ভাইরাসের সন্ধান পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। দেশে জিকা ভাইরাসের অস্তিত্ব খতিয়ে দেখতে সংরক্ষিত নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হলে একটি নমুনায় এ ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে এ বিষযে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংবাদ সম্মেলনের […]

» Read more

রসুনের বাম্পার ফলনে খুশি শরীয়তপুরে কৃষক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে রসুন চাষে বাম্পর ফলন হয়েছে। এতে হাসির ঝিলিক ফুটে উঠেছে কৃষকদের চোখে মুখে। রসুন চাষ এখন সোনালী স্বপ্নতে পরিণত হয়েছে। গত বছর দূর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিবৃষ্টির কারণে কৃষকরা রসুন চাষে ক্ষতির সম্মূখীন হলেও এ বছর তা পুষিয়ে নিতে সক্ষম হয়েছেন। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর ২ হাজার ৭শ ৯৮ হেক্টর জমি রসুন চাষের […]

» Read more

ড. আতিউর রহমানের পদত্যাগে কেঁদেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন, তার পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদেছেন। মঙ্গলবার বিকেলে গুলশানের সরকারি বাসভবন গর্ভনর হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আপনার এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশেও এরকম দৃষ্টান্ত নেই। আমার পদত্যাগপত্র […]

» Read more

গণবিতে প্রথমবারের মত ‘বিশ্ব সমাজ কর্ম’ দিবস পালন

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মত পালন করা হলো বিশ্ব সমাজ কর্ম দিবস । “promoting the dignity and worth of the people” এই স্লোগানকে সামনে রেখে “সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের” সার্বিক তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় এ-৪২০ নং রুমে দুপুর ১২:৩০ মিনিটে সেমিনার ও বিশাল র‌্যালির আয়োজন করা হয়। উক্ত সেমিনারের উদ্ভোধন ঘোষণা […]

» Read more

বশেমুরবিপ্রবিতে উত্তরণের নবীনবরণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত স্বেচ্ছাসবী সংগঠন উত্তরণের নবীনবরণ সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের প্রতিষ্ঠাতা ইনজারুল হক। অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলা বিভাগের ছাত্রী তন্বী সাহা । এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে […]

» Read more

গোপালপুরে প্রতারকদের মাজার গুড়িয়ে দিলেন ইউএনও

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল এলাকায় ভন্ড প্রতারকদের কৃত্রিম ভাবে তৈরি তথাকথিত হঠাৎ গজিয়ে উঠা মাজার গতকাল সোমবার বিকেলে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এতে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, পৌরশহরের ডুবাইল চেয়ারম্যান পাড়া এলাকার একদল ভ- প্রতারকচক্র ওই গ্রামে একটি পুকুরের মধ্যে সম্প্রতি মাজার গজানোর গুজব […]

» Read more

নানা আয়োজনের কুবির ৯ম ব্যাচের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘জেগে ওঠো নবম ব্যাচ, বর্ষপূর্তির আনন্দে’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচ প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় তারা এ বর্ষপূর্তি উদযাপন করে। তাদের এ বর্ষপূর্তি কেইক কেটে এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিধ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

শিয়া সম্প্রদায় অনুসারী হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শিয়া সম্প্রদায় অনুসারী আব্দুর রাজ্জাক নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিস পাড়ায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিস পাড়ার মৃত হাশেম আলী খানের ছেলে। প্রতিবেশী ও আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কালীগঞ্জ […]

» Read more
1 … 13 14 15 16 17 … 28