বাংলাদেশের লাল জার্সির পেছনের রহস্য!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের নতুন জার্সি নিয়ে সমালোচনার কমতি ছিল না জনমুখে। চিরাচরিত সবুজের আধিক্যময় জার্সি থেকে সরে অনেকটা লালময় জার্সি বানিয়ে মানুষের সমালোচনার মুখে পরে বিসিবি। লাল রঙের জার্সির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পরলে ক্ষোভে ফেটে পরে ক্রিকেটপ্রেমী মানুষরা। লাল রঙের জার্সির পাশাপাশি সবুজ রঙের জার্সিও রেখেছিল বিসিবি। কিন্তু লাল রঙের জার্সি বানানোর কারণ কি? অবশ্য […]

» Read more

ডেইজিকে সালমানের গাড়ি উপহার

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান হিসেবে খ্যাত সালমান খান। প্রিয়জনকে উপহার দিতে কার্পন্য করেন না বলে বেশ সুনাম রয়েছে এই সুপারস্টারের। আর প্রেমিকাদের উপহার দিতে বরাবরই দিলখোলা তিনি। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও বর্তমান প্রেমিকা লুলিয়াকে গাড়ি উপহার দিয়ে তাই প্রমাণ করেছেন। তবে এবার ‘জয় হো’ ছবিতে নিজের সহ অভিনেত্রীন ডেইজি শাহকে একটা দামী গাড়ি উপহার দিলেন এই বলিউড সুলতান। ‘হেট […]

» Read more

গাইবান্ধায় একই রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা

জিল্লুর রহমান পলাশ গাইবান্ধা প্রতিনিধি : সারাজীবন একই সঙ্গে কাটানোর স্বপ্ন নিয়ে বেশ কিছুদিন ধরে প্রেম চলছিল প্রেমিক রোস্তম আলী খন্দকারের (১৭) সঙ্গে প্রেমিকা সুলতানা আকতার মুক্তির (১৫)। কিন্তু দারিদ্রতা আর পরিবারের লোকজন তাদের মেনে না নেওয়ায় রাতের আঁধারে একসঙ্গে একই গাছে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর (জানপাড়া) গ্রামে রবিবার ভোর […]

» Read more

গাইবান্ধায় বাসচাপায় নছিমনের চালকসহ ২ জন নিহত

জিল্লুর রহমান পলাশ গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের চাপায় ইঞ্জিনচালিত (নছিমনে) চালকসহ দুই জন নিহত হয়েছেন। রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, চট্রগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা মাজার নামক […]

» Read more

তানোরে ঠিকাদার ও অটোচালকের মধ্যে দফায় দফায় হামলা

তানোর (রাজশাহী ) সংবাদদাতা : রাজশাহীর তানোর শিবনদীর উপর নির্মিত ব্রীজের সংযোগ সড়ক তৈরির সময় অটোচালক ও ঠিকাদারের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এঘটনায় অটোচালকের মা, বোন ও স্ত্রীসহ পিতা ব্যাপক মারপিটের শিকার হন। পরে অটোচালকের লোকজন ঠিকাদারের উপর হামলার চেষ্টায় ব্যর্থ হয়ে তার ড্রামট্রাকের দু’জন ড্রাইভারের উপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে তিনটি ড্রামট্রাক ভাংচুর করে। ঘটনাটি […]

» Read more

সাদুল্যাপুরে বোনের বাল্যবিয়ের চেষ্টায় ভাইয়ের কারাদন্ড

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতিকে (১৫) বাল্যবিয়ের চেষ্টার দায়ে ভাই মো. জহির উদ্দিনকে (২৮) এক দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার শনিবার দুপুর ১২টার দিকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত জহির উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সাদুল্যাপুর […]

» Read more

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আনিসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে কালীগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন এ কারাদন্ডাদেশ প্রদাণ করেন। পুলিশ জানায়, কালীগঞ্জ থানা পুলিশ গেল রাতে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে গাজাসহ আনিসুর রহমানকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৭ (ক) ধারায় আনিছুর […]

» Read more

বাকৃবিতে রোটার‌্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাব অব এগ্রিভার্সিটির উদ্যোগে ও গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহযোগিতায় ২৮তম রোটার‌্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ছয় দিনব্যাপী ওই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড.এম. মোজাহার আলীর সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট মানিক বিশ্বাসের […]

» Read more

ভারতীয় ১২ টি গরু উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন মহেশপুর সীমান্তের কুসুমপুর থেকে ভারতীয় ১২ টি গরু উদ্ধার করেছে। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিচালক ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন মোঃ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদেও ভিত্তিতে গরু গুরোকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য, ৬,০৫,০০০ টাকা। তবে এ ঘটনায় কাওকে আটক করা যায়নি।

» Read more

গোপালপুরের সিয়াম ফ্যাশনে দূর্ধর্ষ চুরি ; এলাকায় আতঙ্ক

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরের সিয়াম ফ্যাশনে আজ শুক্রবার ভোরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের তালা কেটে দোকানের মালামাল ও নগদটাকা হাতিয়ে নিয়েছে সঙ্ঘবদ্ধ চোরদল। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী স্কুল মার্কেটের গোপালপুর-ভূঞাপুর সড়কের পাশে অবস্থিত সিয়াম ফ্যাশন। দোকানের সত্ত্বাধিকারি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি খন্দকার শাহিন আলম […]

» Read more
1 … 16 17 18 19 20 … 28