২৩ অক্টোবর থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। শনিবার দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে শনিবার ভর্তি উপ-কমিটির একটি সভায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি জন্য পরীক্ষার তারিখ ঘোষণা […]

» Read more

শেকৃবিতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৬-১৭ অর্থবছরের ৬৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট পাস হয়েছে। শনিবার (১৮ জুন) বেলা ১১টায় উপাচার্য সম্মেলন কেন্দ্রে সিন্ডিকেটের ৭৭তম সভায় এ বাজেট অনুমোদিত হয়। এ সময় সভায় ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. […]

» Read more

কামলার ছেলেকে গোল্ডেন এ প্লাস পেতে নেই

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ‘পরের ক্ষেতের কামলা’র ছেলেকে গোল্ডেন এ প্লাস পেতে নেই’ মনের দুঃখের কথা এভাবেই জানালেন ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ক্ষেত মজুর নাসির উদ্দিন। তিনি আরও জানান, তার ছেলে রাকিব হাসান এ বছর হরিনাকুন্ডু থানার আদর্শআন্দুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। তিনি জানান, বিভিন্ন ডোবা নালায়, ক্যানালে, খালে-বিলে মাছ […]

» Read more

একজন আগামী দিনের কৃষিবিদের খোলা চিঠি

ফিরোজ কবির কিরণ: গত চার বছর আগে ২০১২ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি.এসসি.এজি(অনার্স) কোর্সে ভর্তি হয়েছিলাম বাংলাদেশের কৃষি ক্ষেত্রকে কিছু দেয়ার জন্য। মোটামুটিভাবে একজন কৃষিবিদ হয়ে বেড়িয়ে যাব আর কয়েকদিন পরেই। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একজন ছাত্র হিসেবে যাত্রা শুরু করি তখন শুরুতেই প্রচন্ড হোঁচট খাই। যখন দেখি বাংলাদেশের স্বনামধন্য বীজ, সার, এবং কীটনাশক কোম্পানিগুলো […]

» Read more

দূষণ কমানোয় রাজশাহী বিশ্বসেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শহর। গত দুই বছরে রাজশাহীতে এই সফলতা এসেছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্তের ভিত্তিতে গতকাল যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বুক ভরে পদ্মা নদীর নির্মল বাতাস নিতে রাজশাহী নগরের লালন শাহ পার্কে প্রতিদিন বিকেলে […]

» Read more

আইআইএএসটি, রংপুর এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধিঃ রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি’ (আইআইএএসটি)এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৬ টার দিকে আইআইএএসটি ক্যাম্পাসে ঐ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ববতী আলোচনা সভায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের একাডেমিক অগ্রগতি ও শিক্ষার মানউন্নয়ন নিয়ে আলোচনা হয়। আলোচনা অনুষ্ঠানে ফুড সায়েন্স এন্ড […]

» Read more
1 2