যুক্তরাষ্ট্রের সামরিক বিমান রাশিয়ায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ওপর সাইবার হামলার জন্য রাশিয়াকে দোষারোপ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চললেও রাশিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানের জরুরি অবতরণ শান্তিপূর্ণভাবেই হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক পর্যবেক্ষণ বিমানের ‘ল্যান্ডিং গিয়ারে’ ক্রুটি দেখা দিলে সেটি জরুরি ভিত্তিতে রাশিয়ার একটি বিমানবন্দরে অবতরণ করে। ‘ওপেন স্কাই’ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ওসি-১৩৫বি পর্যবেক্ষণ বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের উলান উডে বিমানঘাঁটি […]

» Read more

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিতে সরকারি পর্যবেক্ষক থাকবে

নিজস্ব প্রতিবেদক : প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে একজন সরকারি পর্যবেক্ষক রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আইন সংশোধন করে ব্যাংকের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক […]

» Read more

বাকৃবিতে রোটারেক্ট ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার (৩০ জুলাই) রোটারি ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাকৃবি রোটারেক্ট ক্লাব ও রোটারেক্ট ক্লাব অব ময়মনসিংহ। সকাল ১০টার দিকে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসরডঃ সচ্চিদানন্দ দাস চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থল […]

» Read more

মনে পড়ে প্রথম ক্লোন ভেড়া ডলির কথা?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মনে আছে সেই ডলির কথা? ২০ বছর আগে চিকিৎসা ও জিন বিজ্ঞানের জগত তোলপাড় করে দিয়েছিল যে ভেড়া! কী খবর তার, বেঁচে আছে কি? তার সন্তান-সন্ততির খবর কী? এই ডলি নামের ভেড়াটি ছিল প্রথম কোনো ক্লোন স্তন্যপায়ী। অর্থাৎ শুধু একটি দেহকোষ থেকে পরীক্ষাগারে আস্ত একটা ভেড়া বানানো হয়েছিল! যেখানে প্রাকৃতিকভাবে সন্তান উৎপাদনের জন্য বাবা-মায়ের বিকল্প ভাবতেই […]

» Read more

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ৪ হাজার শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে শুক্রবার ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা। এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে লিবিয়া উপকূল ও ইতালির সিসিলি প্রণালী থেকে উদ্ধার করা হয়। লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী তিন হাজার ৪শ’ মানুষকে ইতালির কোস্ট গার্ড উদ্ধার করেছে। এদিকে গভীর সমুদ্র থেকে শরণার্থীদের উদ্ধারে গঠিত ইউরোপিয়ান সংস্থা ‘এসওএস […]

» Read more

ভেসে আসা বন্যহাতিটি এখন জামালপুরের বিলে

নিজস্ব প্রতিনিধি: ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা বন্যহাতিটি এখন রয়েছে জামালপুরের সরিষাবাড়ির একটি বিলে। দু’দিন পার হলেও, বনবিভাগ কোনো উদ্ধার তৎপরতা শুরু না করায়, হাতির আক্রমণ নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন বলছে বন্য হাতি থেকে রক্ষা পেতে মানুষকে সচেতন করার পাশাপাশি এটিকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গত ২৬ জুন ভারতের আসাম রাজ্যের শিংমাড়ি পাহাড় […]

» Read more

অস্ত্রোপচার করানোর জন্য প্রস্তুত মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক: দীর্ঘ সময়ের জন্যে ক্রিকেটে থাকতে হলে মুস্তাফিজুর রহমানের বাম কাঁধে অস্ত্রোপচার বাধ্যতামূলক। এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে অস্ত্রোপচার করাতে মানসিকভাবে প্রস্তুত মুস্তাফিজ। বাঁহাতি এ পেসার নিজেও দ্রুত অস্ত্রোপচার করাতে চাইছেন। শনিবার দুপুরে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবি লাউঞ্জে বলেন, ‘মু্স্তাফিজ সব কিছু সম্পর্কে অবগত। রিপোর্ট কি এসেছে, ডাক্তার কি বলছে এগুলো সবই জানা […]

» Read more

খেতেই লাল হচ্ছে পটোল : চাষিদের মাথায় হাত

রাজশাহী সংবাদদাতা: অন্য বছরের তুলনায় রাজশাহীতে এবার সবজির উৎপাদন বেশি হয়েছে। সে তুলনায় ক্রেতা নেই। তাই পটোলচাষিদের মাথায় হাত। খেত থেকে পাইকারি দরে পটোল বিক্রি হচ্ছে প্রতি কেজি দুই টাকা দরে। এক মণ পটোল তুলতে যে শ্রমের ব্যয় হচ্ছে, তাও জুটছে না। লাভ তো দূরের কথা। তাই সবুজ পটোল খেতেই হচ্ছে লাল। রাজশাহীতে সবজির অন্যতম পাইকারি মোকাম নওহাটা বাজার। এই […]

» Read more

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। দুর্ভোগ কমেনি জেলার ৯ উপজেলার ৬ লক্ষাধিক বানভাসীর। সদরের পাঁচগাছি ইউনিয়ন ও নাগেশ্বরী উপজেলার হাছনাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, পাঁচগাছী ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের সাথী […]

» Read more

গোপালপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: ‘শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গির আস্তানা পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বাঁচাও মানুষ বাঁচাও দেশ, জঙ্গি করো নিঃশেষ।’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি […]

» Read more
1 2 3 4 … 25