কুড়িগ্রামে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার ছেড়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক করতোয়া ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকতকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের কর্মীদের পোষ্টার লাগার সময় মারপিট ও পোষ্টার ছেড়ার ঘটনায় সংবাদ প্রকাশ করায় এই হামলা চালানো হয়। জেলার রাজারহাট উপজেলা সদরের মটর শ্রমিক অফিস এলাকায় সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি পনির উদ্দিন আহমেদের দুই […]

» Read more

২শ একর আবাদী জমি বালুর নিচে; পথে বসার উপক্রম দেড় শতাধিক কৃষি পরিবার

এ কিউ রাসেল, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর শাখা লাঙ্গুলিয়া নদী দিয়ে প্রবাহিত স্রোতের সাথে ভেসে আসা বালি পড়ে বাসাইল পৌর এলাকার অন্তর্ভুক্ত মাইজখারা বিলের প্রায় ২শ একর আবাদী জমি বালুর নিচে। ফলে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষি পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। জানা যায়, গত বর্ষা মৌসুমে ঝিনাই নদী থেকে ভেসে […]

» Read more

রঙিন ব্যাকগ্রাউন্ডে এবার ফেসবুক স্ট্যাটাস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন ব্যবহারকারী সবচেয়ে বেশি যে কাজটি করেন তা হলো- মনের নানা কথা স্ট্যাটাস আকারে লিখেন। তবে অনেকেই মনে হয় এই সাদা ব্যাকগ্রাউন্ডে কালো কালিতে লিখতে লিখতে একঘেয়ে হয়ে গেছেন। আর তাই এবার স্ট্যাটাস লিখতে রঙিন ব্যাকগ্রাউন্ড চালু করেছে ফেসবুক। ফেসবুক কোনো একটি পোস্টের ব্যাকগ্রাউন্ড ইচ্ছামতো রঙ করতে পারার ফিচার চালু করেছে। আর এই রঙিন ব্যাকগ্রাউন্ড […]

» Read more

ইলেক্টোরাল কলেজ ভোটেও ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক: ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলে ঘুরে যেতে পারে ট্রাম্প বা হিলারির ভাগ্য- এমন আলোচনা ঘুরপাক খেলেও শেষ পর্যন্ত কিছুই বদলাচ্ছে না। ইলেক্টোরাল কলেজ ভোটেও জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের। নির্বাচনে জয় লাভের ছয় সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে ২৭০ ভোট নিশ্চিত হলো ট্রাম্পের। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, সব আমেরিকানদের প্রেসিডেন্ট হতে ও দেশকে এক করতে কাজ কঠোর পরিশ্রম করবেন […]

» Read more

প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে, তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে। প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াডে স্থান পেয়েছেন তানভীর হায়দার, মেহেদী হাসান মিরাজ ও শুভাশীষ রায়। […]

» Read more

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের (৫ম সেমিস্টার) ছাত্র মোঃ হাসিবুর রহমানের (২২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ICU’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা-টাংগাইল মহাসড়কের জিরানীর কবিরপুর নামক এলাকায় গত ১৬ই ডিসেম্বর বিকেলে বিপরীত দিক থেকে আসা অন্য […]

» Read more

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৬৫ জনের চাকরির সুযোগ

সবুজবাংলা জবস ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি অধিদফতরে ১৬টি পদে ১৬৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রধানমন্ত্রীর কার্যালয় বয়স: ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। পদের বিবরণ: আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট nsi.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু: ২৩ ডিসেম্বর ২০১৬ আবেদন শেষ: ৩০ ডিসেম্বর […]

» Read more

বিজিবি হবে পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একদিন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী।’ মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেসময় জনগণের জানমাল রক্ষায় ও বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও দমনে বাহিনীটির অবদান তিনি স্মরণ করেন। মুক্তিযুদ্ধে বিজিবির অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন ইপিআরের […]

» Read more

পুত্র সন্তানের মা হলেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক: কারিনা কাপুর খান যখন সত্যিই সন্তান সম্ভবা হন, তখন থেকেই আলোচনার শিরোনামে ছিল অনাগত শিশুটি। কিন্তু এবার আর গুজবে নয়, সত্যিই জন্ম নিল কারিনার ছেলে। আজ সকাল ৭.৩০ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে কারিনা ও সাইফ আলি খানের প্রথম সন্তান। হাসপাতাল সূত্রে খবর, মা ও ছেলে দু’জনেই এখন সুস্থ আছেন। কারিনার বাবা রণধীর কাপুর খবরটি প্রকাশ […]

» Read more

পাস করা আর শিক্ষিত হওয়া এক নয়: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয় উল্লেখ করে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বিওইউ) পঞ্চম সমাবর্তনের ভাষণে তিনি এ কথা বলেন। সমাবর্তনে মোট ৫ হাজার ১০ জন ছাত্র-ছাত্রী ডিগ্রি গ্রহণ করেন। রাষ্ট্রপতি আরো বলেন, জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত […]

» Read more
1 … 8 9 10 11 12 … 26