সিবিআই এর হাতে তাপস পাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: রোজভ্যালিকাণ্ডে জেরার পর তাপস পালকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে সিবিআইয়ের তলবে স্ত্রী ও আইনজীবীকে সঙ্গে নিয়ে সিবিআই-এর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় তৃণমূলের এ সংসদ সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, টলিউডে গৌতম কুণ্ডুকে আনেন তাপস পাল। রোজভ্যালি ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন এবং চিটফান্ড ব্যবসায় গৌতমকে সাহায্য করেন তিনি। রোজভ্যালি এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম ডিভিশনের সঙ্গে স্ত্রী ও […]

» Read more

শনিবার ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ডট বাংলা ডোমেইন শনিবার (৩১ ডিসেম্বর) সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান […]

» Read more

প্রোটিনে ভরা শীতের সবজি ব্রোকলি

লাইফস্টাইল ডেস্ক: দেখতে ফুলকপির মতো। তবে রঙ গাঢ় সবুজ। অনেকে সবুজ ফুলকপি বলেও চেনেন। তবে শীতকালীন এই সবজির নাম ব্রোকলি। এটি থেকে সরাসরি প্রোটিন ও ভিটামিন সি পাওয়া যায়। আর বোকলি দামে ফুলকপির থেকে তিন থেকে চারগুণ বেশি। কৃষিবিদদের মতে, সবজি চাষের মতো স্বাভাবিক কৃষি জমিতে ও বৈরি আবহাওয়াতে ব্রোকলি সহজেই চাষ করা যায়। ফুলকপি ও বাঁধাকপিসহ অন্যান্য সবজির চেয়ে […]

» Read more

পেয়ারা চাষে পাবনার ‘পেয়ারা আমজাদ’ এর সাফল্য

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: পরিশ্রম যে মানুষকে সাফল্যের শিখরে পৌছে দেয় সেটাই প্রমান করেছে পাবনার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন। অসময়ে আগাম জাতের থাই পেয়ারা চাষ করে ব্যাপক সাফল্য পেয়ে আধুনিক কৃষিতে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এই কৃষক। পেয়ারা চাষে এলাকায় হয়ে উঠেছেন অন্যান্য কৃষকদেরদের অনুপ্রেরনার প্রতীক। তার সাফল্য তাকে এনে দিয়েছে ‘পেয়ারা আমজাদ’ নামের পরিচিতি। জানা যায়, পাবনার […]

» Read more

৫ বছরে ৩৪০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: ২০১১ সালে ক্ষমতায় আসার পর গত ৫ বছরে উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ অন্তত ৩৪০ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছেন দেশটির একনায়ক কিম জং উন। ‘দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটিজি’র প্রকাশিত ‘কিম জং উনের ৫ বছরের অপশাসন’ শীর্ষক এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪০ জন দেশটির সরকার, সেনাবাহিনী ও ক্ষমতাসীন […]

» Read more

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজুর

স্পোর্টস ডেস্ক: বছর শেষের একদিন আগে সব ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এই দলে বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র বাঁ-হাতি পেসার মুস্তাফিজের পাশাপাশি রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য ক্রিস গেইল, ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ […]

» Read more

সেই ৬৫ বছর বয়সী বাছিরন পিএসসিতে স্কুল সেরা

মেহেরপুর সংবাদদাতা: ধবধবে সাদা শাড়ি ও ওড়না পরে ৬৫ বছরের বাছিরন তার সমাপনী পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন বিদ্যালয়ে। ফলাফলে দেখা গেল বিদ্যালয়ের সেরা তিনিই। হোগলবাড়ীয়া পুর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাছিরন নেছা জিপিএ-৩ পেয়ে বিদ্যালয় সেরা হন। তার এই কৃতিত্বে সবাই মুগ্ধ। তাকে ঘিরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপক উদ্দীপনা। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের […]

» Read more

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকয়টি পদেই জয়ী হয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুইয়ে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। বিকেলে হাজী […]

» Read more

রাবিতে শুরু হলো ৯ দিন ব্যাপী চারুকলা প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদে ৯দিন ব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। চারুকলা […]

» Read more

১লা জানুয়ারি চতুর্থ ধাপের স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম চলবে বলে জানান ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম। তিনি জানান, চতুর্থ ধাপে ঢাকা উত্তরের ৪, ৭, ১১, ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে এবং দক্ষিণের ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৮, […]

» Read more
1 2 3 4 … 26