রোনালদোর বিপক্ষে কর ফাঁকির অভিযোগ!

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি ও নেইমারের পরে এবার কর ফাঁকির অভিযোগ উঠলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে। জার্মানির একটি সংবাদমাধ্যমে রিয়াল মাদ্রিদের এই তারকার কর ফাঁকির ঘটনা প্রথমে প্রকাশ করে। এরপরই ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। জার্মান পত্রিকা ‘ডার স্পাইজেলে’ ফুটবল সংক্রান্ত বেশ কয়েকটি নথি ফাঁস করার পাশাপাশি জানায়, রোনালদো প্রায় ১৫ কোটি ইউরো কর ফাঁকি […]

» Read more

শ্যুটিংয়ের সময় আহত রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘রোবট ২.০’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভারতের তামিল সুপারস্টার রজনীকান্ত। জানা গেল, এই ছবির শ্যুটিং করার সময় আহত হয়েছেন তুমুল জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। গতকাল শনিবার রাত আটটা নাগাদ ইস্ট কোস্ট রোডে শ্যুটিং চলাকালে আহত হন ৬৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা৷ পরে শ্যুটিং ফ্লোর থেকেই তাকে […]

» Read more

আগাম সবজি চাষে ঝুঁকছেন বরিশালের চাষিরা

বরিশাল সংবাদদাতা: লাভ বেশি হওয়ায় বর্ষার চেয়ে শীতের সবজি চাষে বেশি ঝুঁকছেন বরিশালের চাষিরা। তাই এ সময়টায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে ও তেমন রোগ বালাই না থাকায় শীতকালের সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি নির্ভর বরিশালের চাষিদের উৎপাদিত সবজি স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে পাইকারদের হাত ঘুরে যাচ্ছে বিভিন্ন জেলা শহরে। বরিশালের বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, […]

» Read more

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহসহ সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী কয়েকজন সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বোরবার বিকেল ৪টা ১০ […]

» Read more

নাটোরে বঙ্গবন্ধু সৈনিকলীগের মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা যুদ্ধাহত, দুস্থ মুক্তিযোদ্ধাদের নামে বন্টনের দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ। রোববার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা করে তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধা পাক বাহিনীর হাতে নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বেচে থাকলেও অর্থের অভাবে দারিদ্রতার সাথে […]

» Read more

স্বাবলম্বী মানুষের প্রতিকৃতি গাইবান্ধার জাকির হোসেন

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: স্বাবলম্বী মানুষের প্রতিকৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটবাড়ী ইউনিয়নের বাগদাহাট গ্রামের জাকির হোসেন। অল্প সময়ের ব্যবধানে দু’টি পুকুর থেকে এখন তার ২৬টি পুকুর। মাছ উৎপাদন করে তার বছরে আয় ৩৫ লাখ টাকা। জাকিরের মাছ চাষ দেখে এলাকার অনেকেই এখন মাছ চাষের দিকে ঝুঁকছেন। ময়মনসিংহের মুক্তাগাছার মাছ চাষীদের প্রেরণায় ২০০৬ সালে দু’টি পুকুরে মাছ চাষ শুরু করেন […]

» Read more

সিভাসুতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর […]

» Read more

সত্যিই হলিউডে যাচ্ছেন হৃতিক রোশন!

বিনোদন ডেস্ক: সম্প্রতি সিঙ্গাপুরের গিয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। শোনা যাচ্ছে, তিনি তার কোনো সিনেমা টিমের সঙ্গে সেখানে যাননি। সেখানে নাকি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার টিম বিষয়টি নাকচ করে দিয়েছেন। তাদের ভাষ্যমতে, হৃতিক সেখানে যান অন্য কারণে। হলিউডের কোনো এক স্টুডিওর সম্পাদকমণ্ডলীর সঙ্গে সাক্ষাৎ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। তবে তিনি সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন গত […]

» Read more

ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ যেন উৎসব

দিনাজপুর প্রতিনিধি: নিজেদের জমি নেই। বর্গা (অন্যের জমিতে চাষাবাদ) চাষাবাদ করাও হয়ে ওঠেনি। তাই বলে ফসল সংগ্রহের আনন্দ বঞ্চিত হতে চান না হতদরিদ্র মানুষ। দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আমন মৌসুম শেষে ফসলের ক্ষেতে থাকা ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহে মেতে উঠেছেন তারা। দিনাজপুরের ১৩টি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে ঝরে পড়া বা ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত […]

» Read more
1 … 21 22 23 24 25 26