সিকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রোববার শুরু হয়েছে। এদিন সকাল ৯টা থেকেই মূল মেধা তালিকা থেকে আসা শিক্ষার্থীরা কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভর্তি কমিটির নির্ধারিত বুথে রিপোর্টিং শুরু করেন। এরপর বাঁধন সিকৃবি শাখার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থিদের ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়। ভর্তিচ্ছুরা পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট অনুষদে ভর্তি হতে পারছেন। ভর্তি কার্যক্রম বিকাল ৫টা […]

» Read more

স্পোর্টস লিডারশিপের ট্রেনিং নিতে পবিপ্রবির কর্মকর্তার দক্ষিণ কোরিয়া গমন

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি প্রতিনিধি: ট্রেনিং নিতে দক্ষিণ কোরিয়া গেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। ২৭ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করেন। স্পোর্টস লিডারশিপের উপর ইন্ট্যারন্যাশনাল স্পোর্টস ডিপ্লোমেসীর প্রথম ইনটেনসিভ টেনিং এ অংশ নিতে তিনি ছাড়াও বাংলাদেশ থেকে আরো ২ জন এ সুযোগ পেয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন ও কোরিয়া ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন এর আয়োজনে সিউলের ড্যানকোক […]

» Read more

গ্রেড ও মর্যাদা রক্ষা করে গেজেট প্রকাশের দাবি রাবি শিক্ষক সমিতির

রাবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা রক্ষা করে সুস্পষ্ট ঘোষণাসংবলিত গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় তারা আরো কয়েকটি দাবি জানান। তাদের দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনকাঠামো পুনঃনির্ধারণ করে সকল সিলেকশন […]

» Read more

গ্রেড বৈষম্যের প্রতিবাদে ‘ব্রি’ ও ‘বারি’র বিজ্ঞানীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: ৮ম জাতীয় বেতন স্কেলে বিজ্ঞানীদের চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে বিসিএস ক্যাডারদের সাথে বিজ্ঞানীদের গ্রেড বৈষম্যের প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি)-এর বিজ্ঞানীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ (২৭ ডিসেম্বর) দুপর ১২.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত ব্রি ও বারি‘র মহাপরিচালকের অফিসের সামনে অবস্থান নেন বিজ্ঞানীরা। আগামী ৩০ তারিখ পর্যন্ত উক্ত কর্মসূচী […]

» Read more

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার একডালা এবং গুরুদাসপুর উপজেলার পুরানপাড়া এলাকায় পৃথক এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার একডালা গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন এবং গুরুদাসপুরের বামনকোলা গ্রামের জমিন ফকিরের ছেলে জমসেদ আলী। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, শনিবার রাতে ইটভাটা শ্রমিক জাকির হোসেন […]

» Read more

রাবিতে হল খোলা রাখার দাবিতে আন্দোলন: উপাচার্য অবরুদ্ধ

রাবি সংবাদদাতা: শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করছে। এসময় তারা প্রশাসন ভবন ঘেরাও করে রেখেছে। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে যোগ […]

» Read more

নাটোরে পৌর নির্বাচনকে সুষ্ঠু করতে আইন শৃংখলা সভা

নাটোর প্রতিনিধি: পৌর নির্বাচনকে সামনে রেখে নাটোরে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে […]

» Read more

কুড়িগ্রামে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: গ্রামীণ হত দরিদ্র অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সদর উপজেলার মধুরিমা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে স্বপ্ন প্রকল্প। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম আবু হোরায়রা, সদর উপজেলা […]

» Read more

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম বার্ষিকী পালিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কৃতি সন্তান ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে গুনী এ লেখকের জন্ম বার্ষিকীতে আলোচনাসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম। সৈয়দ শামসুল হকের লেখনী ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম […]

» Read more

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান একরামুল আলম আর নেই

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম আর নেই। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, একরামুল আলম ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে বনপাড়া পৌরসভা প্রতিষ্ঠালগ্নে […]

» Read more
1 … 3 4 5 6 7 … 30