নাটোরে দুই দিনব্যাপী নাট্যমেলা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: “মৃত্তিকা ঘনিষ্ট মানুষ চাই” স্লোগান নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নাটোরে দুই দিনব্যাপী নাট্যমেলা আয়োজন করা হয়েছে। ১ ও ২ জানুয়ারী বাগাতিপাড়া উপজেলার ধুপইল শহীদ মিনার প্রঙ্গনে এই নাট্য মেলার আয়োজন করা হয়। এ নাট্য মেলায় প্রথম দিনে নাটোরের চলন নাটুয়া ‘সিরাজ-উদ দৌলা’ ও দ্বিতীয় দিনে পাবনার সমন্বয় থিয়েটার ‘সোনার মেডেল’ মঞ্চস্থ করে। বিনোদন বঞ্চিত গ্রামবাংলার দর্শক-শ্রোতারা […]

» Read more

আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় কোহলি

ক্রিড়া প্রতিবেদক: এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই থাকছেন। তার প্রকৃত পারিশ্রমিক সাড়ে ১২ কোটি রুপি হলেও সব মিলিয়ে তিনি পাবেন ১৫ কোটি রুপি। শুক্রবার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকা অনুযায়ী, কোহলির পরই রয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ান। এই দুজনের […]

» Read more

হলুদে একাকার ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ

ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের শস্য ভান্ডার ঠাকুরগাঁওয়ে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ বেশ জনপ্রিয়। এবার এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষক। ঠাকুরগাঁওয়ের পথে-ঘাটে সরিষা ফুলের ম ম গন্ধ আর বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ রঙের সমারোহ। দৃষ্টি নন্দিত এ দৃশ্যে যেন জুড়িয়ে যায় প্রাণ। গত বছর আশানুরূপ ফলন ও ভাল দাম পেয়েছে এ জেলার চাষিরা। সে কারণে এবার এখানে সরিষার […]

» Read more

একজন ট্রাক চালকের বিকাশিত প্রতিভা (ভিডিও)

নিউজ ডেস্ক: একজন মানুষ জীবন চালানোর জন্য কত কিছুই না করে থাকেন। তেমনই এই মানুষটি। জীবনের তাগিতে তিনি আজ ট্রাকের চালক। তবে তিনি যে একজন প্রতিভাবান মানুষ তা প্রমান করেছেন। সম্প্রতি এই চালকের একটি ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জনপ্রিয়তা পেয়েছে তার এই ভিডিওটি। ভিডিওতে দেখা যায় তিনি একাধারে গান গাওয়া ও সেই সঙ্গে গানের মিউজিক বাজিয়েছেন। গানটি […]

» Read more

আলিম দারের অন্যরকম ‘সেঞ্চুরি’

ক্রিড়া প্রতিবেদক: অসাধারণ এক মাইলফলকের স্পর্শ করলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। শনিবার কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শততম ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন তিনি। আইসিসির এলিট প্যানেলের মাত্র তৃতীয় আম্পায়ার হিসেবে এই অন্যরকম ‘সেঞ্চুরি’ করলেন আলিম দার। আম্পায়ার হিসেবে আলিম দারের অভিষেক হয় ২০০০ সালে শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দিয়ে। তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে প্রথমবারের […]

» Read more

১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দীর্ঘ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মবিরতির ঘোষণা দেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস […]

» Read more

ভোট দিন মুস্তাফিজ-রুবেলকে

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে ক্রিকেটের সেরা মুহূর্ত নির্বাচন করতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ক্রিকেটের ক্রীড়া সংবাদ বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের জরিপে বিভিন্ন দেশের মোট ১৪টি মুহূর্তকে মনোনীত করে ভোটের আয়োজন করেছে। যাতে জায়গা পেয়েছে বাংলাদেশের মুস্তাফিজ আর বিশ্বকাপে রুবেলের উইকেট উদযাপনের দুই মুহূর্ত। খুশির বিষয় হলো, ১৪টি মুহূর্তের মধ্যে ভোটে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে মুস্তাফিজ আর বিশ্বকাপে রুবেলের […]

» Read more

গাইবান্ধায় জামাইয়ের অটোবাইকে ওড়না পেঁচিয়ে শাশুড়ির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জামাইয়ের ব্যাটারীচালিত অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আয়শা বেগম ওরফে সাদা রাণী (৫৫) নামে এক শাশুড়ির মৃত্যু হয়েছে। সাদুল্যাপুর-তুলশীঘাট সড়কের সাদুল্যাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ীর ইট ভাটা এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদা রাণী জেলার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ানী সাদেকপুর গ্রামের মো. আবদুর রাজ্জাক ওরফে সাদা মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা […]

» Read more

শীতকালীন ছুটি শেষে কুবি খুলছে রোববার

এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি: শীতকালীন ছুটি শেষে আগামিকাল রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডর সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রোববার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হয় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার। পাঁচ দিনের এই ছুটিতে সকল ধরনের শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল। ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় আগামিকাল রোববার থেকে যথারীতি চলবে শিক্ষা ও অফিসিয়াল […]

» Read more

জাবিতে যাত্রা শুরু করলো সিনে সোসাইটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘চোখ মেলে দেখি’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাটক ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (জিসিএস) যাত্রা শুরু করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সভাপতি নাঈম আবির। এ সময় ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিরও ঘোষনা দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রবিন খান (প্রশাসন), সহ-সভাপতি এস এম কে রানা (প্রযোজনা), […]

» Read more
1 … 31 32 33 34