কালীগঞ্জের ৫ হাজার তাতি জাঁতাকলে পিষ্ট

মোঃ ইকবাল হোসেন, লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে শীত জেঁকে বসেছে, নভেম্বর মাসের শুরুতেই চলে মার্চ মাস পর্যন্ত এ শীত। বর্তমান মাঘ মাসের চলছে ভরা শীত মৌসুম। এ শীতে ছিন্নমূল থেকে মধ্য বিত্ত পরিবারের লোকজনের ভরসা এখন কাকিনা তাঁতের চাদর। শুধু চাদর নয়। এক সময় দেশীয় শিল্পীদের নিপুণ হাতে তৈরি মসলিন কাপড় দেশ বিদেশী রমণীদের নজর কেড়েছিল। সময়ের বিবর্তনে পুরনো মসলিনের কথা […]

» Read more

রাবি উদীচী শিল্পীগোষ্ঠীর দিনব্যাপি চলচ্চিত্র উৎসব আগামীকাল

রাবি সংবাদাদাতা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের উদ্যোগে দিনব্যাপি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল পাঁচ টায় এ উৎসবের আয়োজন করা হবে। উদীচীর কেন্দ্রীয় কমিটির চারুকলা ও চলচিত্র বিভাগের সম্পাদক প্রদীপ ঘোষ এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। এ চলচ্চিত্র উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী নির্মিত চারটি চলচিত্র দেখানো হবে। এ চলচ্চিত্র উৎসবে সহযোগিতা […]

» Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ এর ১৬(৪) ও ১৬(৫) এবং প্রথম সংবিধির ২(২) ধারার বিধান অনুযায়ী আগামী দু’বছরের জন্য ২জন ডীন এবং ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করেছেন। মনোনিত সিন্ডিকেট সদস্যগণ হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, পরিকল্পনা কমিশন-সাধারণ অর্থনীতি বিভাগ এর সদস্য(সিনিয়র […]

» Read more

রাবি ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী ও এ্যালামনাই সম্মেলন ১৯ মার্চ

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন আগামি ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ শনিবার হীরক জয়ন্তী ও এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত […]

» Read more

হাবিপ্রবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

হাবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্পবলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি […]

» Read more

১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গোপালপুরে ডিকেআইবি’র কর্মসূচী শুরু

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা সত্ত্বেও ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়িত না হওয়ায়, তা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় প্রথম দিন ৩ ফেব্রুয়ারি বুধবার দাবি সম্বলিত ব্যানার টানানো কর্মসূচী পালন করে ডিকেআইবি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা। এসময় সহকারী কৃষি […]

» Read more

রংপুরে শিশু রওনক হত্যার মূলহোতা গ্রেফতার

সনজিৎ কুমার মহন্ত রংপুরের আদর্শপাড়া এলাকার চার বছরের শিশু রাহিমুল ইসলাম রওনক হত্যার ঘটনায় জড়িত মূলহোতা মোবাশ্বের আলমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তুরাগপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মোবাশ্বের আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে […]

» Read more

এবার ভেটেরিনারিয়ানদের হেয় করলো ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষকের পর এবার ভেটেরিনারিয়ানদের হেয় করল বিশ্বের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। ব্র্যাকের অন্যতম কর্মসূচির মধ্যে ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মসূচী কর্তৃক প্রচারকৃত গাভীর ওলান ফোলা রোগে সচেতনতা বৃদ্ধিতে প্রচারকৃত লিফলেটে গাভীর ওলান ফোলা রোগের প্রয়োজনীয় টেষ্ট করানো সহ নানা সচেতনতা মূলক তথ্য প্রদানের পর এ রোগের প্রতিকার এবং রোগ সম্পর্কে বিস্তারিত জানতে ব্র্যাকের কৃত্রিম প্রজনন […]

» Read more

ছোট কাঁচা মরিচে বড় গুণ

কৃষি ডেস্ক: ঝাল খাবার ছাড়া বাঙালির একটি দিনও ভাবা যায় না। আর এই ঝালের প্রধান উৎস হলো কাঁচা মরিচ। প্রতিদিনের রান্নার কাজে কাঁচা মরিচ একটি অতিপ্রয়োজনীয় নাম। অনেকে ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেতে ভালোবাসেন। যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের জন্য সুখবর হলো এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী- ১. কাঁচা মরিচে আছে ভিটামিন এ। যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে […]

» Read more

অসময়ে পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ

চাঁদপুর সংবাদদাতা: শীতের মৌসুমে অসময়ে চাঁদপুরের পদ্মা মেঘনাসহ সাগর মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বেশ কয়েক বছর পর শীতের মৌসুমে ইলিশের দেখা পেল জেলেরা। ইলিশ গবেষকরা বলছেন, জাটকা নিধন রোধ ও মা ইলিশ ধরা বন্ধ থাকায় এই সাফল্য এসেছে। আকারে বড় না হলেও অসময়ে জালে রূপালী ইলিশ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা। পদ্মা, মেঘনা নদী ও নদী তীরের বিভিন্ন […]

» Read more
1 2