গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগ শুরু

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগের(পিপিএল) ৪র্থ আসরের পর্দা উঠেছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রভাষক সামিউল হক বিকাল ৪টায় কেন্দ্রীয় খেলার মাঠে পিপিএল এর লোগো উন্মোচন এবং উদ্বোধন ঘোষনা করেন। এ সময় ফার্মেসী বিভাগের শিক্ষকসহ, কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন। খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসব মূখর পরিবেশ দেখা যায়। আজ টুর্নামেন্টের প্রথম খেলায় ফার্মেসী […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন ৮ মার্চ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সোনালি দল’ আলাদা প্যানেলে এই নির্বাচনে অংশ নিচ্ছে। জানা যায়, ১১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনের জন্য ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদের প্রার্থী হয়েছেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী […]

» Read more

তিন বছরেও নির্মাণ হয়নি ব্রিজটি!

মো. খালেদ বিন ফিরোজ, নওগাঁ সংবাদদাতা: নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর এলাকায় শ্রীমতখালী খালের উপর নির্মিত একটি ব্রিজের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। এতে নওগাঁ-বান্দাইখাড়া সড়ক দিয়ে চলাচলকারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। রাণীনগর এলজিইডি অফিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) যৌথ অর্থায়নে এই […]

» Read more

সিকৃবির উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টা: প্রতিবাদে মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা- উপাচার্যের বাসায় ডাকাতির চেষ্টার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা উপাচার্যের বাসার নিরাপত্তা আরো বৃদ্ধির দাবি জানিয়ে বলেন- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে কেউ ডাকাতির নামে […]

» Read more

রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে স্ত্রী গোলাপী বেগমকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া দক্ষিণপাড়া গ্রামের আবু তালেব কোরানীর মেয়ে গোলাপী বেগমের সাথে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমানের (৩৫) […]

» Read more

সাদা পোশাকধারীদের টেক্কা মেরে হাতকড়াসহ পালালো টিক্কা!

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সাদা পোশাকে অভিযান কালে সাদা পোশাকধারীদের টেক্কা মেরে হাতকড়াসহ পালিয়েছে টিক্কা নামের এক ব্যক্তি। তবে এ অভিযানের সাথে র‌্যাব-পুলিশের কোন সদস্য জড়িত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে সাদা পোশাক ধারী এ কারা? প্রত্যক্ষদশিরা জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাগাতিপাড়ার তমালতলা বাজারের চা দোকানী টিক্কা (৪০) এর দোকানে সাদা […]

» Read more

রাবিতে চিহ্ন মেলা শুরু হচ্ছে ৭ মার্চ

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চিহ্ন মেলা ‘বিশ্ববাংলা-২০১৬’ শুরু হচ্ছে আগামী ৭ মার্চ। এ মেলায় দেশ ও দেশের বাহিরের ১১০টি ছোটকাগজের স্টল ও তিন শতাধিক লেখক-সম্পাদক উপস্থিত থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা চিহ্ন তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করেছে। এ মেলাতে সাহিত্যের সৃজনশীল ও মননশীল শ্রেণিতে দুজন সাহিত্যিককে চিহ্ন পুরস্কার ও ছোটকাগজ সম্মাননা-২০১৬ […]

» Read more

হাবিপ্রবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন। হাবিপ্রবি স্কুলের সহকারী শিক্ষিকা আফরোজা নাজনীন এর উপাস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

» Read more

ময়মনসিংহের ছেলে রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: বিনয়ী আর হাস্যোজ্জ্বল এক ক্রিকেটারের পরিচয় জানতে চাইলে যার নাম আসে তিনি আর কেউ নন, তিনিই মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বকাপ সেঞ্চুরির ইতিহাস গড়েন। ইতিহাসের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির মালিক এখন ময়মনসিংহের ছেলে রিয়াদ। সংক্ষিপ্ত পরিচয়: ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলায় তার জন্ম । জেলা সদরের ধোপাখোলা তাদের বাসা। উচ্চতায় ৫ […]

» Read more

বড়াইগ্রামে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন বিক্ষোভ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে কালু প্রামাণিক (৫০) নামে এক লম্পটের যৌন লিপ্সার শিকার হয়েছে ২য় শ্রেণীতে পড়ুয়া (৭) বছরের এক শিশু। অপরদিকে, উপজেলার শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে পারকোল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইয়ারুল ইসলামের (৫০) ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসী। স্থানীয়রা […]

» Read more
1 2