নওগাঁয় পানি ও বিদ্যুৎকে বন্ধু বানিয়ে নতুন প্রযুক্তির আবিস্কার

মোঃ খালেদ বিন ফিরোজ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বিদ্যুৎ দিয়ে পানি গরম করার সময় অসাবধানতার কারণে পানি বিদ্যুতায়ন হয়ে প্রতি বছরই ঘটে নানান দুর্ঘটনা।বিদ্যুৎ খরচও হয় ব্যাপক। দুর্ঘটনা, বিদ্যুৎ সাশ্রয়ী ও স্বল্প মূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাত্র এক মাসের চিন্তা ভাবনায় দেশীয় প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী ও বিদ্যুৎ নিরোধক পানি গরম করার যন্ত্র আবিষ্কার করলেন নওগাঁর তরুণ উদ্ভাবক এসএম […]

» Read more

নিখোঁজের ১দিন পর বাগেরহাটের সাংবাদিক নাটোরে উদ্ধার

নাটোর প্রতিনিধি: নিখোঁজের একদিন পর বাগেরহাট জেলার মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক টুটুল মিয়াকে অচেতন অবস্থায় নাটোরে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৭টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে টুটুল মিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাত থেকে টুটুল নিখোঁজ ছিল। টুটুল মিয়া বাগেরহাট জেলার মোল্লাহাটের কাহালপুর গ্রামের জামিল আহমেদের ছেলে এবং গোপালগঞ্জের যুগোকথা […]

» Read more

কুড়িগ্রামে কৃষি খাস জমিতে নারী কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি করণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে কৃষি খাস জমিতে নারী কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি করণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জীবিকা ও অক্সফ্যাম এর উদ্যোগে স্থানীয় উন্নয়ন সংস্থা জীবিকা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাাফিজার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম […]

» Read more

পদবী পরিবর্তন সহ ৩ দফা দাবীতে নাটোরে ইউনিয়ন পরিষদ সচিবদের অবস্থান কর্মবিরতি

নাটোর প্রতিনিধি: পদবী পরিবর্তন এবং ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদানসহ সহ ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অবস্থানপূর্বক কর্মবিরতি পালন করেছে ইউনিয়ন পরিষদ সচিবরা। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবেদ আলী, সহ-সভাপতি […]

» Read more

রাবিতে আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়ামে ‘সমাজ সেবায় রেঞ্জার’ শীর্ষক সপ্তম আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এ রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়েল কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের রেঞ্জার শিক্ষার্থী তানজিমা তামান্না তিথির উপস্থাপনায় উপস্থিত ছিলেন, […]

» Read more

কুড়িগ্রামে বিনা চিকিৎসায় ধুকেধুকে মারা যাচ্ছেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : ১৯৭১ সালে এসএমজি হাতে রনাঙ্গনের অকুতো ভয় লড়াকু বীর মুক্তিযোদ্ধার আব্দুল মালেক আজ বিনা চিকিৎসায় জীবন মৃত্যর সন্ধিক্ষনে। আব্দুল মালেকের মুক্তিবার্তা নম্বর=০৩১৬০৬০২৭২। গেজেট নম্বর-২৩২৫। কল্যান ট্রাষ্ট নং ৩৯৪৮৭ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় থেকে সাময়িক সনদ পত্র নং-৬৬৮৭১। রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা জাতীর সম্পদ’ মর্যাদা দিলেও আব্দুল মালেকের খবর কেউ নিচ্ছে না। মুমুষ্য অবচেতন অবস্থায় বিছানায় পরে থাকলেও […]

» Read more

রাবিতে খেলার মাঠে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতি

রাবি প্রতিনিধি: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন আহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় নগরীর ধরমপুর এলাকার বাসিন্দা মেসি ও নাইম নামের স্থানীয় […]

» Read more

তানোরে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন

তানোর (রাজশাহী) সংবাদদাতা : ‘নারী পুরুষ মিলাও হাত যৌন হয়রানি বন্ধ করি।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহী তানোরে ‘পল্লী সমাজ’ এর উদ্যোগে যৌন হয়রানি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর স্কুলের র্পাশে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে এক পথসভায় বক্তব্য রাখেন পাঁচন্দর দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সমাজ সেবক আলহাজ্ব […]

» Read more

উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবিতে র‌্যাগ ডে উদযাপন

হাবিপ্রবি প্রতিনিধি : : রং মাখামাখি ও আনন্দ উল্লাসের মধ্যে মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা র‌্যাগ ডে উদযাপন করেছে। বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহল আমিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডা. এস.এম হারুন-উর-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ […]

» Read more

শৈলকুপা থেকে শীর্ষ চরমপন্থি গ্রেপ্তার এসএমজি, সুটার গান ও এক’শ ৮ রাউন্ড গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে বাদশা লস্কর নামে এক চরমপন্থি দলের শীর্ষ ক্যাডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি এসএমজি, একটি ওয়ান সুটার গান ও এক’শ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ব্যাসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে। র‌ব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, […]

» Read more
1 … 25 26 27 28