নারী পুলিশকে উত্যক্ত করায় দিনাজপুরে শিল্পপতি সিদ্দিকুল আটক

শাহ্ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি: এক নারী পুলিশকে অসামাজিক কার্যকলাপে রাজি করাতে মোবাইল ফোনে উত্যক্ত এবং অপহরণের অপচেষ্টার এক বিশিষ্ট শিল্পপতি এবং তার দু’সঙ্গীকে আটক করেছে দিনাজপুর পুলিশ। নীলফামারী সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলমকে ছাড়িতে নিতে রাত-ভোর থানায় তদবির এবং টাকার খেলা চললেও অবশেষে পুলিশ তাকে এবং তার সঙ্গীদের আদালতে চালান দিয়েছে। বিজ্ঞ আদালত তাদের সোমবার বিকেলে জামিনে মুক্তি দিয়েছেন। নীলফামারী […]

» Read more

দিনাজপুরে লিঙ্গ কেটে নিয়ে দুর্বৃত্তরা উধাও

শাহ্ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মোঃ জসিম (২৯) নামে এক যুবকের লিঙ্গ কর্তন করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মোঃ জসিম উপজেলার নিজপাড়া ইউনিয়নের কালিনগর পাড়া গ্রামের মৃত মহসীন আলীর ছেলে এবং পেশায় সে একজন রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের কালিনগর পাড়া গ্রামে । মোঃ জসিমের স্ত্রী মোছাঃ শারমীন জানান, রাতে খাওয়া-দাওয়া সেরে দুজনেই ঘুমিয়ে […]

» Read more

অস্ত্রসহ ‘সর্বহারা দলের ৪ সদস্য’ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, রাতে সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় ওমরপুর […]

» Read more

সেই ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ

হবিগঞ্জ প্রতিনিধি: আজ ৪ এপ্রিল মুক্তিযুদ্ধের ঐতিহাসিক একটি দিন। একাত্তরের এই দিনে ভারতীয় সীমান্তঘেঁষা হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান ব্যবস্থাপকের বাংলোয় দেশকে স্বাধীন করার শপথ অনুষ্ঠিত হয়েছিল। তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল এমএজি ওসমানী নিজের পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু করেন। মেজর খালেদ মোশাররফ, স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান আশ্রব আলীকে সীমান্ত অতিক্রম করে ভারত যাওয়ার মতো […]

» Read more

ঝালকাঠিতে জলাতঙ্কের টিকা সংকট চরমে

বরগুনা সংবাদদাতা: ঝালকাঠিতে জলাতঙ্করোধী টিকার (অ্যান্টি রেবিস ভ্যাকসিন) সংকট চরমে পৌঁছেছে। চার দিন ধরে ঝালকাঠি সদর হাসপাতাল ও জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো রোগীরা এসে টিকা পাচ্ছেন না। ফলে বাইরে থেকে চড়া দামে টিকা কিনতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, গত ২৪ থেকে ৩১ মার্চ দুপুর পর্যন্ত এক সপ্তাহে কেবল সদর হাসপাতালে ৭৭ […]

» Read more

ঝিনাইদহে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নে মনোনয়ন নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে ব্যাপক এ সংঘর্ষ ঘটে। ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে […]

» Read more

সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট সংবাদদাতা: হঠাৎ প্রচণ্ড বৃষ্টির কারণে সিলেটের আখাউড়া রেল সেকশনের বাড়াউড়া চা বাগান এলাকায় রেল লাইনের নিচের মাটি সরে যাওয়ায় ভোর ৪টা থেকে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে […]

» Read more

পাকিস্তানে বন্যায় ৫৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৫৩ জনের প্রাণহানি হয়েছে। খবর বিবিসির। খাইবার পাখতুনখুয়া, কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার আকস্মিক বন্যা দেখা দেয়। শীতকালীন এই বন্যা পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা […]

» Read more

ঝুঁকির মুখে দেশের একমাত্র মহিষ প্রজনন খামার

নিজস্ব সংবাদদাতা: দেশের একমাত্র বাগেরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মাঝখান দিয়ে খুলনা-মংলা রেললাইন স্থাপনের কাজ এগিয়ে চলায় খামারটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটির মাঝবরাবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অজ্ঞাতসারে অধিগ্রহণকৃত ১ হাজার ১০০ ফুট দৈর্ঘ ও ১৫০ ফুট প্রস্থের জায়গায় রেললাইনটি নির্মিত হলে মহিষের মারাত্মক প্রজনন সমস্যা, অনাকাঙ্খিত গর্ভপাত, বিকলাঙ্গ বাচ্চা প্রসবসহ বিভিন্ন প্রতিকূলতার সৃষ্টি […]

» Read more

শুভ জন্মদিন মাইক্রোসফট

নিউজ ডেস্ক: পৃথিবীর শীর্ষ সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের আজ ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা দিয়েছে। ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়। মূলত বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য […]

» Read more
1 … 25 26 27 28 29 … 31