নাটোরে ভেজালগুড় তৈরির কারখানায় অভিযান-লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরে রোযার মাসে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণন করার অভিযোগে এক ভেজালগুড় তৈরির কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা ও জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করেছে র‌্যাব-৫। সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় রাব-৫ এর একটি দল বড়াইগ্রাম উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাবা নাসরিন বানুসহ অভিযান পরিচালনা করে। এ সময় কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করে […]

» Read more

দিনাজপুরে মসজিদের ইমামকে হত্যার হুমকিঃ রুমে তালা !

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের দক্ষিণ কতোয়ালীর মালিগ্রাম দীঘিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাদ্দাম হোসেনকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত সপ্তাহের সোমবার বিকেলে তিন সন্ত্রাসী ইমাম মাওলানা সাদ্দাম হোসেনকে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যার হুমকি দেয়। ফলে ইমাম সাহেব গত ৮ দিন ধরে নিরাপত্তার অভাবে তার রুমে পারছেন না বসবাস করতে। বর্তমানে ইমাম সাহেব অন্যত্র রাত্রি যাপন করছেন। […]

» Read more

গ্রামে আলোর দ্যুতি ছড়াচ্ছে টুটুলের লাইব্রেরি

ঝিনাইদহ প্রতিনিধিঃ টুটুলের মাতৃভাষা পাবলিক লাইব্রেরী পুরো কালুহুদা গ্রামকে আলোকিত করেছে” এভাবেই নিজেদেও অভিব্যাক্তি জানলেন গ্রামের বয়স্করা। কালুহুদা গ্রামের দশম শ্রেণির ছাত্র সাফিন আহমেদ জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামে ২০০১ সালে কলেজ ছাত্র এম টুটুল বন্ধু ও স্বজনদের কাছ থেকে মাত্র ৫০টি বই নিয়ে তার নিজ বাড়িতেই টিনের চালা ও বাঁশের বেড়া দিয়ে ছোট্ট পরিসরে গড়ে তোলেন লাইব্রেরি। মহেশপুর […]

» Read more

বাল্যবিবাহ… স্বপ্ন ভঙ্গ সুমাইয়ার

সনজিৎ কুমার মহন্ত: রংপুরের পীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার স্মৃতির বিয়ে সম্পন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেও ওই ছাত্রীর বিয়ে ঠেকাতে পারেনি। অভিযোগ পেয়ে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়ীতে গিয়ে তিনি প্রথমে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়। সুরাইয়া আক্তার সৃতি পীরগঞ্জ আর্দশ বালিকা […]

» Read more
1 2