বাকৃবিতে গাজরের মূল ও বীজ উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাজরের মূল ও বীজ উৎপাদনে আধুনিক কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় বীজ উৎপাদনের জন্য কৃষকদের মাঝে গাজর বিতরণ করা হয়। বাংলাদেশে গাজর উৎপাদনে অজৈবিক প্রতিবন্ধকতাগুলোর মধ্যে খরা অন্যতম যা উল্লেখযোগ্যহারে দেশে গাজরের উৎপাদন কমায় এবং কৃষকরা অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এভাবে […]

» Read more

হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত

নিউজ ডেস্ক: চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা […]

» Read more

ছুটির মধ্যেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করতে হবে নববর্ষ

নিউজ ডেস্ক: আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত ২ বছর রমজানের মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। এবারও বৈশাখের প্রথম দিনটি রমজানের মধ্যে। রমজানে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। এই ছুটির মধ্যেও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা […]

» Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শুরু আজ

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ থেকে। বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ থেকে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে […]

» Read more

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

নিউজ ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান […]

» Read more

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন ৪৭টি […]

» Read more

আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট

নিউজ ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এ বছরের নভেম্বরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে আসছে নির্বাচনে দেশের ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সোমবার […]

» Read more

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

নিউজ ডেস্ক: আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে। এবারও নানা আয়োজনে পালিত হবে এফডিসিতে জাতীয় […]

» Read more

সাত কলেজে ভর্তি আবেদন শুরু, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। জানা গেছে, এবছর স্নাতক প্রথম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের আসন সংখ্যার ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গত বছরের ভর্তি […]

» Read more

ঢাবির আইবিএতে ভর্তির আবেদন চলছে, পরীক্ষা ৫ মে

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩১ মার্চ) অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পরবেন। এরপর আগামী ৫ মে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর […]

» Read more
1 2 3 4 5