হলে নিয়মবহির্ভূত সীট বণ্টনের বিরুদ্ধে বাকৃবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে ছাত্রীদের সীট দেয়ায় নিজ হলের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এক শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীর নাম রেসমিনা হক। তিনি বেগম রোকেয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলোতে মেধাভিত্তিক আসন ব্যবস্থার নিয়ম থাকলেও কিছু অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। বেগম রোকেয়া হলে গতমাসে ১৯ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক সিরিয়াল ভঙ্গ করে হলে সীট দেয়া হয়। […]

» Read more

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয়

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত হল টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩ এর ফলাফল। আজ সকালে প্রকাশিত হওয়া এই র‍্যাংকিং তালিকায় বাংলাদেশ থেকে ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।  এবছর  ঢাবি, বাকৃবি ও বুয়েট এর সাথে যোগ হয়েছে নর্থ সাউথ ও কুয়েট। এর মধ্যে বাকৃবির অবস্থান তৃতীয়। এবছর বিশ্বের ১০৪টি দেশ/ অঞ্চলের  ১৭৯৯ টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাংকিং তালিকায় স্থান পেয়েছে। গতবছর বাংলাদেশের […]

» Read more

দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্প অঞ্চল গড়ে তোলা প্রয়োজন

Shahiduzzaman

ড. মো. সহিদুজ্জামান বাংলাদেশ কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশ যা দেশটির অর্থনীতিক সমৃদ্ধি ও জীবনমানের উন্নয়নে বিস্তর ভূমিকা রাখছে। অর্থ্যাৎ বলা যায়, এই কৃষি বাংলাদেশের মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং জিডিপিতে অবদান রাখার জন্য অত্যাবশ্যক। দেশের জিডিপিতে কৃষি খাতের অবদান সরকারী হিসেবে ১৩.৬ শতাংশ হলেও মোট শ্রমশক্তির ৪০.৬২ শতাংশ কর্মসংস্থানের যোগান আসে কৃষিখাত থেকে। বাংলাদেশে কৃষিখাতের ক্রমবর্ধমান অগ্রগতি ও কৃষিজমির […]

» Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ

নিউজ ডেস্ক: আজ বুধবার ( ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার পরিবর্তনের শুরু’। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। […]

» Read more

এপিএ মূল্যায়নে ৪৩ ধাপ পিছিয়ে সর্বশেষ স্থানে বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে এ বছর সর্বোচ্চ ৪৩ ধাপ পিছিয়ে সবার শেষে অর্থাৎ ৪৬তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার (০১ অক্টোবর) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এসব সব তথ্য জানা যায়। সম্প্রতি দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে ইউজিসি। এতে সবোচ্চ ৯৯.৪৭ স্কোর নিয়ে প্রথম হয়েছে […]

» Read more

ইউজিসির এপিএ মূল্যায়নে ২২ ধাপ এগিয়েছে খুবি

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ২২ ধাপ এগিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে ১২তম অবস্থানে রয়েছে। রোববার (২ অক্টোবর) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, এ বছর ইউজিসির এপিএ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৭৮.২৮ পেয়েছে খুলনা […]

» Read more

কুবিতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী। ছাত্রদের আজ (রবিবার) সন্ধ্যা ৬ টার […]

» Read more

বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের প্রথম পর্বে বাকৃবিতে বিজয়ী টিম বাউ হান্টার্স

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড। এ প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হয়েছে টিম ‘BAU Hunters‘ । উক্ত টিম এর নেতৃত্ব দিয়েছেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী আমির হামজা মাসুম। অন্যান্য সদস্যরা হলেন মো. ওমর ফারুক (লেভেল ৪) ,সিফাত আক্তার নিশাত(লেভেল ৩), মো.মাশরুল আহসান(লেভেল ২)এবং ইন্দ্রাণী আদিত্য সরকার (লেভেল ১) ১লা অক্টোবর, শনিবার ,বাংলাদেশ কৃষি […]

» Read more

প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় এ বছর তা হয়নি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তিগতসহ অন্যান্য ব্যবস্থা কারণে গত ৪ বছর কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে দিয়েছি। শনিবার (১ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এবার দিনাজপুরে যেটি হয়েছে, সেটি খুবই দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। অর্থাৎ কোন পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি। তিনি বলেন,এক […]

» Read more

মিল্ক ভিটার নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধিঃ চাকরিতে নিয়োগের ক্ষেত্রে “ভেটেরিনারি সার্জন” কে “প্রাণি চিকিৎসক” উল্লেখ করায় ও পশুপালন কোর্স করার পরও বিভিন্ন‌পদে আবেদন‌ করার সুযোগ না পাওয়ায় প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কম্বাইন্ড ডিগ্রি চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা‌য় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে […]

» Read more
1 … 52 53 54 55 56 … 387