আগে এক বেলা খাবার জুটতো তো আরেকবেলা জুটতো না, গরু পালন করে স্বাবলম্বী আবু বকর

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামের আবু বকর ওরফে ঝড়– মন্ডল গরুর খামার গড়ে গ্রামে সাড়া ফেলে দিয়েছেন। প্রতিবেশী ইসলাম উদ্দিন জানান, ২০ বছর আগেও তিনি ভূমিহীন ছিলেন। পরের ক্ষেতে কামলার কাজ করতেন। এক বেলা খাওয়া তো অন্য বেলা না খেয়ে থাকতে হতো। কিন্তু এখন সে ২৪ টি গরু ও ৮ বিঘা সম্পত্তির মালিক। স্ত্রী বেগম জানান, আমাদের ২ […]

» Read more

পীরগঞ্জ প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়ম চরমে

সনজিৎ কুমার মহন্ত উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীদের নানা দূর্ণীতি ও অনিয়ম স্বেচ্ছাচারিতা চরম আকার ধারণ করেছে। আর এই অনিয়ম দুর্ণীতির বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । গত ১৪ জুন পীরগঞ্জ উপজেলা প্রকৌশল কার্যালয়ের পাঁচ কার্যসহকারী (ওয়ার্ক এসিসটেন্ট) স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। এ নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা […]

» Read more

নাটোরে জমি নিয়ে বিরোধে আহত কলেজ ছাত্রের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলীর তেবাড়িয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মিঠু আহমেদ (১৯) রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর আমানা হাসপাতালে মারা গেছে। নিহত মিঠু আহমেদ তেবাড়িয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে ও নাটোর টিএমএসএস কলেজে দ্বাদশবর্ষের ছাত্র। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে বিরোধের জের […]

» Read more

কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত পানিবন্দী ১০ হাজার মানুষ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সামান্য কমেছে ব্রহ্মপুত্র নদের পানি। ধরলার অববাহিকায় ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর এবং তিস্ত্র অববাহিকার রাজার হাট উপজেলার চর ও নীচু এলাকা গুলো প্লাবিত হয়ে পড়েছে। পানি বান্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। এসব […]

» Read more

বাকৃবিতে ২০১৬-২০১৭ অর্থ বর্ষের জন্য ২৫১ কোটি ৯৪ লক্ষ টাকার বাজেট অনুমোদিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ২৫১ কোটি ৯৪ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে । বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০১৬-২০১৭ অর্থ বর্ষের জন্য প্রণিত ২৮৩ কোটি ১৭ লক্ষ ৪১ হাজার টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক ২৫১ কোটি ৯৪ লক্ষ টাকার টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে। গত ২৬ জুন ২০১৬ বাকৃবিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩০৯তম […]

» Read more

বড়াইগ্রামে প্রায় ৪ হাজার প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোট ৩ হাজার ৮শ ১৫ জন প্রতিবন্ধীর মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের সব প্রতিবন্ধীদেরকে সরকারী সুযোগ-সুবিধার আওতায় আনতে জাতীয়ভাবে নেয়া কর্মসুচির অধীনে এ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে […]

» Read more

মোবাইল ফোনের সুবিধা থেকে বঞ্চিত লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটবাসী

লালমনিরহাট সংবাদদাতা: জাতীয় পরিচয়পত্র না থাকায় বিলপ্ত ছিটবাসিরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারেনি। ফলে গত ১জুন থেকে তাদের ব্যবহৃত সিম বন্ধ হয়ে যায়। এদিকে আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে বিলুপ্ত ছিটমহলবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য ছবি তোলাসহ অন্যান্য কাজ এবং তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। সরেজমিনে বিভিন্ন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের সাথে যোগাযোগ করে জানাগেছে, জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় […]

» Read more

রংপুরে নকল বিড়ি ও জাল ব্যান্ডরোলসহ গ্রেফতার দুই

সনজিৎ কুমার মহন্ত রংপুরের কাউনিয়ায় নকল বিড়ি ও জাল ব্যান্ডরোলসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সোমবার ভোরে উপজেলার হারাগাছ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রায় দেড় লাখ টাকা মূল্যের নকল আকিজ বিড়ি ও দশ হাজার টাকা মূল্যের ৮৪ শীট জাল ব্যান্ডরোল। রংপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী […]

» Read more

ঈদকে সামনে রেখে ঝিনাইদহে দর্জিরা কাটাচ্ছে নির্ঘুম রাত, নি:স্বাস ফেলার সময় নেই

ঝিনাইদহ প্রতিনিধিঃ গর-র-র-র-র করে মেশিনের শব্দ। ঝিনাইদহের প্রতিটি দর্জি পাড়ায় চলছে মেশিনের লড়াই। গভীর রাত পর্যন্ত চলে এই লড়াই। এবারের ঈদে রেডিমেট পোশাকের সাথে সাথে তৈরী পোশাকেরও রয়েছে ব্যাপক চাহিদা। পৌর শহরসহ উপজেলার দর্জিপাড়া বা গ্রামগঞ্জের ছোটখাটো টেইলার্স গুলোতে চলছে পাল্লাদিয়ে যেন পোশাক তৈরীর ধুম। রহিম টেইলার্সের মালিক রহিম হোসেনকে দেখা গেল, গলায় ফিতা আর হাতে কাঁচি নিয়ে কাপড় কাটাকাটিতে […]

» Read more

রসিকের ৮শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

সনজিৎ কুমার মহন্ত: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১টায় নগর ভবনের হল রুমে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন। প্রারম্ভিক স্থিতি ৫৫ লাখ ৬৭ হাজার ৫২৫ টাকাসহ চতুর্থবারের মতো ঘোষিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮শ’ ১ কোটি ২৪ লাখ ৭ হাজার ৬২০ টাকা। যার মধ্যে রাজস্ব খাত থেকে ৪৬ […]

» Read more
1 2 3 4 5 6 … 30